Fulkopir Korma Recipe: এই মরশুমি সবজি দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ফুলকপির কোর্মা
হাইলাইটস:
• এখন সব ঋতুতেই বাজারে ফুলকপি পাওয়া যায়
• অনুষ্ঠান বাড়ির স্বাদের ফুলকপির কোর্মা বানান বাড়িতে
• রইল সম্পূর্ণ রেসিপিটি
Fulkopir Korma Recipe:
এখন সব ঋতুতেই বাজারে ফুলকপির দেখা মেলে। তাই তো বাঙালির সকাল থেকে রাত শুধুই যেন ফুলকপি খেতে ইচ্ছা করে। সে ফুলকপির রোস্ট হোক বা ফুলকপির ডালনা, চেটেপুটে সাফ করে দেন বাঙালিরা। আজ আমরা অনুষ্ঠান বাড়ির স্বাদের ফুলকপির কোর্মার সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখে নিন সম্পূর্ণ রেসিপিটি -
ফুলকপির কোর্মা তৈরির উপকরণ:
• ফুলকপি ১টি
• গণেশ ঘি ১ টেবিল চামচ
• আদা ১ টুকরো
• পোস্ত ৩ টেবিল চামচ
• কাজুবাদাম ৭-৮টি
• কিশমিশ ১ টেবিল চামচ
• চারমগজ ৩ টেবিল চামচ
• টমেটো কুচি ১/২ কাপ
• কড়াইশুঁটি ১/২ কাপ
• কাঁচা লঙ্কা ৩-৪টি
• হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
• লঙ্কা গুঁড়ো ১ টেবিল চামচ
• ধনে গুঁড়ো ১ চা চামচ
• জিরে গুঁড়ো ১ চা চামচ
• গরম মশলা গুঁড়ো ১ টেবিল চামচ
• গোটা জিরে ১ চা চামচ
• শুকনো লঙ্কা ২টি
• তেজপাতা ৩-৪টি
• গোটা গরম মশলা ১ টেবিল চামচ
• চিনি ১ চা চামচ
• নুন স্বাদ মতো
• গণেশ মার্কা সরিষার তেল ৩ টেবিল চামচ
ফুলকপির কোর্মা তৈরির পদ্ধতি:
১) প্রথমে একটু বড় বড় করে ফুলকপি কেটে নিয়ে গরম জলে অল্প নুন দিয়ে সামান্য ভাপিয়ে নিন।
২) তারপর ওই ফুলকপিতে অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা এবং সামান্য সর্ষের তেল মাখিয়ে নিন।
৩) এরপর মিক্সিতে চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা এবং কাজুবাদাম একসঙ্গে পেস্ট করে নিন। আর কিশমিশও জলে ভিজিয়ে রাখুন।
৪) এবার গ্যাসে কড়াই বসিয়ে গণেশ সরিষার তেল এবং ঘি গরম করে নিন।
৫) তেল-ঘি গরম হয়ে এলে তার মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন।
৬) তারপর ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে টমেটো কুচি এবং আদা বাটা দিয়ে কষতে থাকুন।
৭) এবার তাতে একে একে কড়াইশুঁটি, চিনি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং চারমগজ-পোস্ত বাটা দিয়ে দিন।
৮) তারপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষতে থাকুন।
৯) এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ফুলকপির টুকরোগুলি দিয়ে দিন।
১০) এবার ভালো করে কষিয়ে নিয়ে প্রয়োজনে সামান্য জলও দিতে পারেন।
১১) তারপর নামানোর আগে উপর দিয়ে গরম মশলা গুঁড়ো, কিশমিশ এবং কাজুবাদাম কুচি ছড়িয়ে দিন।
১২) সবশেষে ৫ মিনিট নাড়াচাড়া করে রান্নাটির উপর থেকে ঘি ছড়িয়ে দিলেই তৈরি আপনার গরম গরম ফুলকপির কোর্মা।
গণেশ মার্কা সরিষার তেল দিয়ে তৈরি আরও অনেক রেসিপি পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।