ganeshbrand.com

Malai Pabda Recipe: একঘেয়ে মাছের ঝোল-ঝাল ছেড়ে কাচ্চি ঘানি সরিষার তেল দিয়ে রাঁধুন মালাই পাবদা, রইল রেসিপি

Malai Pabda Recipe: সর্ষে-নারকেলের দুধ দিয়ে পাবদা মাছ রেঁধে দেখুন সকলের আঙুল চেটে খাবে

হাইলাইটস:
• পাবদা মাছের ঝাল বা ঝোল প্রায় সব বাঙালি বাড়িতেই হয়
• কালোজিরে দিয়ে পাবদার মাছের পাতলা ঝোল ভালো লাগে
• তবে যদি স্বাদ বদলের ইচ্ছা হয় তবে সর্ষে ও নারকেলের দুধ দিয়ে রেঁধে ফেলুন মালাই পাবদা

Malai Pabda Recipe:
ভাত, ডাল, তরি-তরকারি যাই থাক না কেন, দুপুরের ভোজের বাঙালির পাতে মাছের একটি পদ না থাকলে খাওয়া যেন সম্পূর্ণ হয় না। ছুটির দিন হোক বা সপ্তাহের যেকোনও দিন দুপুরের ভূরিভোজের মাছের কোনও একটি রান্না থাকা মাস্ট। আর মাছ রাঁধার রন্ধন পদ্ধতিতে বাঙালি তুলনা হয় না।

সর্ষে-পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ভাপা দুই বাংলাতেই কিন্তু সমান জনপ্রিয়। তেমনই একটি জনপ্রিয় রেসিপি হল মালাই পাবদা। একঘেয়ে মাছের ঝোল বা ঝালে অরুচি হলে, দুপুরের ভোজে গণেশ সরিষার তেল দিয়ে বানাতে পারেন মালাই পাবদা। রইল সম্পূর্ণ রেসিপি -
মালাই পাবদা তৈরির উপকরণগুলি হল:
• পাবদা মাছ ৪টি
• সর্ষে বাটা ১ চা চামচ
• পোস্ত বাটা ১ চা চামচ
• পেঁয়াজ বাটা ১/২ কাপ
• রসুন বাটা ১ চামচ
• কাঁচালঙ্কা ৩টি
• ঘন নারকেলের দুধ ১ কাপ
• টমেটো কুচি ১টি
• হলুদ গুঁড়ো ১/২ চামচ
• লঙ্কা গুঁড়ো ১/২ চামচ
• ধনেপাতা কুচি ১/২ কাপ
• গণেশ মার্কা সরিষার তেল পরিমান মতো
• নুন ও চিনি স্বাদ মতো

মালাই পাবদা তৈরির পদ্ধতি:
১) প্রথমে পাবদা মাছ ভালো করে পরিষ্কার করে নিয়ে অল্প নুন ও হলুদ মাখিয়ে ভেজে নিন।
২) তারপর অন্য একটি পাত্রে গণেশ মার্কা সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা ও রসুন দিয়ে দিন এবং ভালো করে ভাজুন।
৩) এবার তেল ছাড়তে শুরু করলে তাতে সর্ষে বাটা, পোস্ত বাটা, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিন এবং কষাতে থাকুন। মনে রাখবেন এই সময় আঁচ কম রাখতে হবে।
৪) তারপর অল্প জল দিন এবং মশলা ফুটে গেলে তাতে ভাজা মাছ ও স্বাদ মতো নুন দিয়ে ঢেকে দিন।
৫) এরপর মিনিট পাঁচেক পরে ঝোল ফুটে উঠলে তাতে নারকেলের দুধ মিশিয়ে নিন।
৬) তারপর সামান্য চিনি দিয়ে ফের ঢেকে দিন।
৭) এবার ঝোল ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে উপর দিয়ে সামান্য সর্ষের তেল এবং ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দিলেই তৈরি মালাই পাবদা।
৮) তারপর দুপুরের ভোজে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু পাবদা মাছের রেসিপিটি। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Scroll to Top